Tuesday, May 12, 2026

রাত পোহালেই নির্বাচন, তার আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইলো রাজধানী দিল্লি

Date:

Share post:

রাত পোহালেই রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনে। আর এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। ঠিক তার আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইলো রাজধানী। দিল্লির বিজওয়াসনের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে শুক্রবার ভোররাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে।

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। ছাই হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার সম্পত্তি। জানা গেছে, গুদামটির নিচের তলায় আগুন লেগেছে। সেখানে প্লাস্টিক-সহ অনেক দাহ্য পদার্থ মজুত করা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পরপর বেশ কয়েকটা বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লিতে। ফের নির্বাচনের ২৪ঘন্টা আগে ঘটলো অগ্নিকাণ্ড। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...