Thursday, June 4, 2026

বিরল, প্রধানমন্ত্রীর ভাষণ থেকেই মুছে দেওয়া হলো শব্দ

Date:

Share post:

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণ থেকে Expunged বা মুছে ফেলা হলো একটি শব্দ৷

NPR বা জাতীয় জনসংখ্যাপঞ্জি নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী মোদি৷ সে সময় প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসা একটি শব্দ ‘অসংসদীয়’ বলে রাজ্যসভার কার্যবিবরণী থেকে মুছে ফেলা হলো। কংগ্রেসের গুলাম নবি আজাদের করা একটি মন্তব্যও একই কারনে মুছে দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কোনও শব্দ expunged -এর ঘটনা বিরল হলেও নজিরবিহীন নয়।
২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদি, বিকে হরিপ্রসাদকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তাও মুছে ফেলা হয়েছিলো। হরিপ্রসাদের নামের আদ্যাক্ষর সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন মোদি, যা অসম্মানজনক এবং অসংসদীয়৷ ২০১৩ সালে রাজ্যসভায় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর একটি মন্তব্য মুছে ফেলা হয়৷ সে সময়ে বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে বিতর্ক চলছিলো। অরুণ জেটলিরও কিছু মন্তব্যও মুছে ফেলা হয়।

সংসদে, “অসংসদীয়” শব্দ ব্যবহারের অনেক নজির আছে। সংসদে অসংসদীয় শব্দের একটি তালিকা আছে৷ প্রতি বছর নতুন নতুন শব্দ সেই তালিকায় যুক্ত হয়। কিছুদিন আগে পাপ্পু, শ্যালক, জামাই ইত্যাদি শব্দ সেই তালিকায় যোগ হয়েছে। একসময়ে অসংসদীয় শব্দ ছিল ‘গডসে বা নাথুরাম গডসে’। ২০১৫ সালে লোকসভার তৎকালীন স্পিকার সুমিত্রা মহাজন অসংসদীয় শব্দের তালিকা থেকে গডসে-কে বাদ দেন।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...