Tuesday, March 17, 2026

বিধায়ক খুনে বিজেপি সাংসদকে জেরা

Date:

Share post:

কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ভবানী ভবনে জেরার মুখে পড়লেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শনিবার সকালে ভবানী ভবনে আসেন সাংসদ। দীর্ঘ চার ঘন্টা জেরার পর বেরিয়ে এসে তিনি বলেন, আমি চেষ্টা করেছি ওনারা যা জানতে চেয়েছেন তার উত্তর দিতে। এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কাল ফের তাঁকে ডেকে পঠানো হয়েছে।

গত বছর সরস্বতী পুজোর দিন খুন হন কৃষগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। প্রাথমিকভাবে এফআইআরে নাম ছিল না সাংসদের। সিআইডি চার্জশিটে জগন্নাথের নাম যোগ করে। পুলিশ জানায় সাংসদের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন আছে। রানাঘাট থানা দাবি মঞ্জুর করে জানায় ২০ মার্চের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে। এই অবস্থায় গ্রেফতারের আশঙ্কায় জগন্নাথ সরকার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন। গতকাল, শুক্রবার শুনানি হয়। সেখানে রাজ্যের আইনজীবীর অভিযোগ, একটি কল রেকর্ড তাঁদের হাতে এসেছে। এছাড়া অভিযুক্তরাও সাংসদের নাম নিয়েছে। সাংসদের আইনজীবীরা বলেন, রাণাঘাট আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানায়, ২৮ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না জগন্নাথ সরকারকে। তাঁকে সিআইডির জেরার মুখোমুখি হতে হবে। তাঁকে জেরা করা যাবে ৮, ৯ ও ১৫, ১৬ ফেব্রুয়ারির মধ্যে। সময় সকাল ১০টা থেকে ৪টে অবধি।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...