Sunday, March 22, 2026

ট্রোলের জবাবে রসিক সৃজিত

Date:

Share post:

বিয়ের প্রথম থেকেই নিজের টুইটার হ্যান্ডেলে ছবি ও স্ট্যাটাস শেয়ার করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্ত্রী বাংলাদেশের সঞ্চালক রফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে হানিমুনই হোক বা বাংলাদেশে শ্বশুরবাড়িতে জামাইআদর—সব কথাই সেখানে ঘটা করে জানান সৃজিত। সম্প্রতি, সেদেশের মেয়েকে বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীর্যক মন্তব্য করেন আলিম নামে এক বাংলাদেশী। এই বিষয়ে মিথিলার স্বামী তাহসানকে জড়িয়ে মন্তব্য করেন তিনি। সৃজিতকে কটাক্ষ করে আলিম লেখেন, “তাহসানের মতো ‘হ্যান্ডসাম বয়’ ছেড়ে দিয়ে ‘ওল্ড বয়’কে ধরছে”।

সেই কথার উত্তরে বিন্দুমাত্র মেজাজ হারাননি সৃজিত মুখোপাধ্যায়। উলটে রসিকতা করেন তিনি। জবাবে লেখেন, ”আমি জানি, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি, বোটক্স আর প্লাস্টিক সার্জারি দুটোর জন্যই টাকা জমাচ্ছি।” সৃজিত মুখোপাধ্যায়ের এই মন্তব্যে মজা পেয়েছেন নেটিজেনরা। সবাই তাঁর সরস মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। অনেকে আবার আলিমের এই ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে সৃজিতের পাশে দাঁড়িয়েছেন। তবে, তাঁর বুদ্ধিদীপ্ত রসিকতায় মুগ্ধ সবাই।

আরও পড়ুন-কনস্টেবলের পরীক্ষা দিতে শহরে ধৃত দুই ভুয়ো পরীক্ষার্থী

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...