Saturday, June 13, 2026

“তৃণমূল তাপস পালকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে”, মন্তব্য অনুপমের

Date:

Share post:

“তাপস পালকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এসব কারনেই অবসাদে ভুগছিলেন তাপস। সেই অবসাদেই এভাবে পরলোকে চলে যেতে হলো”।

নিজের ফেসবুক পেজে এ কথাই লিখলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমানে বিজেপির নেতা অনুপম হাজরা।

মঙ্গলবার তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করে অনুপম হাজরা ফেসবুকে লিখেছেন, “তৃণমূলের নেতা হিসেবে, হয়তো তোমার একটা উক্তির জন্য তুমি আজও সমালোচিত। কিন্তু অভিনেতা হিসেবে তুমি ছিলে অনন্য।”
এরপরেই তৃণমূল নেতৃত্বের দিকে তোপ দেগে অনুপম লিখেছেন, “তুমি একটা উক্তি করে সবার কাছে খারাপ, অথচ ধর্ষণ আর মানুষ খুন করেও বহাল তবিয়তে তৃণমূলের বহু নেতা আজও দিদিমনির স্নেহের পাত্র!!!” তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় সম্ভবত তুমিই প্রথম দেখিয়েছিলে অভিনেতা থেকে নেতা হওয়া যায়!!!” অনুপম লিখেছেন, “শেষের দিকে তৃণমূলের হঠাৎ করে দলের মধ্যেই তোমাকে অচেনা করে দেওয়া (যেহেতু তখন তৃণমূলের তোমাকে ব্যবহার করা শেষ), ছিল তোমার অবসাদে চলে যাওয়ার অন্যতম কারণ। সেটা কেউ না জানলেও আমি অন্তত কিছুটা জানি।”

একসময়ের সতীর্থ তাপস পালের চলে যাওয়ায় কিছুটা হলেও আবেগতাড়িত হয়ে অনুপম হাজরা লিখেছেন, “পার্লামেন্টের সেন্ট্রাল হলে একসঙ্গে আড্ডা দেওয়ার দিনগুলো খুব মনে পড়ছে।মানতেই পারছি না তুমি চলে গেলে!!!”

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...