Sunday, June 21, 2026

বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছে না হরমনপ্রীত কউরের দল

Date:

Share post:

প্রথম ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত । মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরুটা দুরন্ত গতিতে করেছে ভারতের মেয়েরা। আগামীকাল সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে হরমনপ্রীত কউরের দল। ফর্ম ধরে রাখতে পারলে ভারতীয় দলের কাছে দাঁড়িয়ে থাকা কঠিন বাংলাদেশের । বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের কথা ভুলে ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ভাল পারফরম্যান্স ছিল দীপ্তি শর্মার । তিনি ৪৯ রান করে অপরাজিত থাকেন। অন্য কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। বল হাতে ভেল্কি দেখান লেগ-স্পিনার পুনম যাদব। তিনি মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন। শিখা পাণ্ডেও অসাধারণ বোলিং করেন। তিনি মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধেও তাঁদের কাছ থেকে এই পারফরম্যান্স চাইছে দল।
এই প্রতিযোগিতায় আগামীকালই প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছেলেদের মতোই মেয়েদের দলও লড়াই করতে তৈরি। অতীতে ভারতকে একাধিকবার হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান অঞ্জু জৈন প্রধান কোচ হওয়ার পর থেকে অনেক উন্নতি করেছে বাংলাদেশের মহিলা দল। ফলে ভারতীয় দল যথেষ্ট সতর্ক ।
বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না ভারতের মেয়েরা। বাংলাদেশের পেসার জাহানারা আলম ভাল ফর্মে আছেন। ওয়াকার পিচ থেকে পেসাররা সাহায্য পেতে পারেন। ফলে স্মৃতি মন্ধানা, বেদা কৃষ্ণমূর্তিরা ব্যাটিং নিয়ে যথেষ্ট সতর্ক।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...