Sunday, May 17, 2026

সারা ভারত মতুয়া সঙ্ঘ হাওড়া পুরভোটে লড়তে চায় তৃণমূলের প্রতীকে

Date:

Share post:

রবিবার অমিত শাহ কলকাতায় এসে মতুয়া সম্প্রদায় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। মতুয়াদের প্রকৃত বন্ধু যে বিজেপি, সে কথাই তুলে ধরেন শাহ৷

আর তারপরই জানা গিয়েছে, সারা ভারত মতুয়া সঙ্ঘের তরফে তৃণমূলের প্রতীকে মতুয়া সমাজের কোনও এক প্রতিনিধিকে হাওড়া পুরসভার একটি ওয়ার্ডে প্রার্থী করার প্রস্তাব পাঠানো হয়েছে তৃণমূল নেতৃত্বের কাছে।
হাওড়া জেলায় মতুয়া সম্প্রদায়ের প্রায় ৪ লক্ষ মানুষ বাস করেন৷ একটা বড় অংশ থাকেন হাওড়া পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে৷ আসন্ন হাওড়া পুরসভার নির্বাচনে ওই ৫৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে মতুয়া সমাজের এক মহিলাকে প্রার্থী করার অনুরোধ জানানো হয়েছে সারা ভারত মতুয়া সঙ্ঘের তরফে। এই আবেদন জানিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং হাওড়া জেলা (সদর)-এর তৃণমূল সভাপতি অরূপ রায়কে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘের সম্পাদক এবং হাওড়া জেলার সভাপতি জহর বিশ্বাস। চিঠিতে লেখা হয়েছে, ৫৫ নম্বর ওয়ার্ডে রয়েছে মতুয়াদের হরি মন্দির। এই ওয়ার্ডে মতুয়া এবং অন্যান্য তপসিলিভুক্ত মানুষের বসবাসও বেশি। এই ওয়ার্ডেই মতুয়া সম্প্রদায়ের একজন মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হোক৷ অমিত শাহের দাবির পর মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধির তৃণমূলের প্রতীকে প্রার্থী হতে চাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...