Monday, April 27, 2026

অবসর নিতে চলা সরকারি চিকিৎসক ও নার্সদের আরও দু’বছর কাজে রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যোগ্য এবং উৎসাহ থাকলে স্বাস্থ্য দফতরে অবসর নিতে চলা সরকারি চিকিৎসক ও নার্সদের আরও দু’বছর কাজে রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিয়াগঞ্জে এক প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। এলাকার জনপ্রতিনিধিরা ওই বৈঠকে মমতার কাছে বিভিন্ন চিকিৎসক ও নার্সের সঙ্কট মেটানোর আর্জি জানিয়েছিলেন । তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিষয়টি অবিলম্বে কার্যকর করতে স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে স্বাস্থ্য অধিকর্তার কাছে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বাস্থ্যভবনের কাছে আগামী একবছর কারা অবসর নিতে চলেছেন সেই সংক্রান্ত তালিকা রয়েছে ম। শুধু ডাক্তারদের ক্ষেত্রে নয়, নার্সিং সার্ভিসের ক্ষেত্রেও সেই তালিকা রয়েছে।
নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পোস্ট রিটায়ারমেন্ট রি-এমপ্লয়মেন্ট প্রকল্প’। তবে এক্ষেত্রে প্রধান শর্ত হল যোগ্য এবং শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। তবে গোটা প্রকল্পটিই বাধ্যতামূলক নয়, শুধুমাত্র ইচ্ছুকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
প্রসঙ্গত, আগামী এক বছরে ২৩০ জন সরকারি ডাক্তার এবং ২৮০ জন নার্সিং কর্মী অবসর নিতে চলেছেন।

Related articles

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...