Saturday, May 16, 2026

বিধায়ক খুনে ফের CID জেরার মুখে মুকুল

Date:

Share post:

নদীয়ার কৃষ্ণগঞ্জ-এর তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা মুকুল রায়কে ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। জানা গিয়েছে, আজ শুক্রবার বেলা ১১টা নাগাদ তাঁকে ভবানী ভবনে জেরার জন্য তলব করা হয়েছে। সম্প্রতি, এই একই ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন সিআইডি আধিকারিকরা। তার পর থেকে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথবাবু।

উল্লেখ্য, গতবছর সরস্বতী পুজোর দিন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল সত্যজিৎ বিশ্বাসকে। এরপরই পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করেছিল বেশ কয়েকজনকে। নাম জড়িয়ে গেছিল বিজেপির। নাম উঠে এসেছিল বিজেপি নেতা মুকুল রায়েরও। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ডেকে পাঠানো হয়েছে মুকুলকে।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...