Sunday, May 31, 2026

জমি বিক্রি করে পিচ বানিয়েছিলেন বাবা, বিশ্ব ক্রিকেটের নক্ষত্র আজ প্রিয়া পুনিয়া

Date:

Share post:

প্রিয়া পুনিয়া আজ বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম । এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামার জন্য প্রস্তুতিতে মগ্ন। মনের জোরেই রাজস্থানের মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রিয়া আজ ক্রিকেটের বিশ্ব মঞ্চে।

১৯৯৬ সালের ৬ অগস্ট জন্ম প্রিয়ার। বাবা সুরেন্দ্র পুনিয়া ভারতীয় সার্ভে ডিপার্টমেন্টে হেড ক্লার্ক ছিলেন। মা ব্যস্ত থাকতেন ছেলে-মেয়ে, সংসার নিয়ে। ২৪ বছরের প্রিয়া দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। ছোট থেকে কখনও ভাবেননি ক্রিকেটার হবেন । বরং ব্যাডমিন্টন ছিল তাঁর প্রিয় খেলা।
প্রিয়াকে দেখে কোচের ব্য’ঙ্গা’ত্মক প্রশ্ন ছিল, মেয়ে হয়ে ক্রিকেটের স্বপ্ন! এই কথা শোনার পর প্রচ’ণ্ড জেদ চেপে গিয়েছিল প্রিয়ার মনে। এমনকি কোচের এই ব্যঙ্গ নাড়া দিয়েছিল তার বাবাকেও। কারণ, সুরেন্দ্রও একসময় ক্রিকেট খেলতে চেয়েছিলেন। মেয়েকে তিনি নিজেই প্রশিক্ষণ দেবেন মনস্থি’র করে ফেলেন। জমি বেচে, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে জয়পুরেই ২২ লাখ টাকা দিয়ে একটি দেড় বিঘা জমি কিনে ফেলেন তিনি।সেই জমিতে মেয়ের জন্য ক্রিকেট পিচ বানান সুরেন্দ্র। ১৫ হাজার টাকা খরচ করে ওই পিচ বানিয়েছিলেন তিনি। আর প্রথমে সেখানে নিজেই মেয়েকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। পরে প্রিয়া রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন। পরে দিল্লিতে রাজকুমার শর্মার অধীনে সাত বছর প্রশিক্ষণ নেন। বিরাট কোহলিরও প্রশিক্ষক ছিলেন রাজকুমার শর্মা।
২০১৬ সালে বেঙ্গালুরুতে প্রথম ঘরোয়া ক্রিকেটে হায়দরাবাদের বি’রু’দ্ধে দিল্লি মহিলা দলে সুযোগ পান প্রিয়া।
যোগ্যতার ভিত্তিতেই ২০১৮ সালে ভারতীয় মহিলা দলে নাম লেখান প্রিয়া। নিউজিল্যান্ডের বি’রু’দ্ধে খেলেন তিনি। ২০১৯ সালে ওম্যান’স ওয়ান ডে ইন্টারন্যাশনাল স্কোয়াডেও ছিলেন, দক্ষিণ আফ্রিকার বি’রু’দ্ধে খেলেন তিনি। আর এই মুহূর্তে মহিলা বিশ্বকাপ জেতার দৌড়ে দলকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়া পুনিয়া। প্রথম বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা ভারতীয় দল তার কাছ থেকে একটি নজরকাড়া পারফরম্যান্সের আশা করছে। রাত পোহালেই স্পষ্ট হয়ে যাবে প্রিয়ার মুকুটে নতুন পালক যোগ হয় কিনা।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...