Sunday, May 17, 2026

করোনা আতঙ্কের জের, বিদেশি প্রবেশে রাশ টানল অরুনাচল প্রদেশ

Date:

Share post:

করোনা আতঙ্কে বিদেশিদের প্রবেশে লাগাম টানল অরুনাচল প্রদেশ। রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বিদেশিদের প্রোটেক্টেড এরিয়া পারমিটস দেওয়া হচ্ছে না।

ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে প্রবেশ করতে হলে বিদেশি পর্যটকদের অনুমতিপত্র লাগে। কিন্তু আপাতত সেটি দেওয়া বন্ধ রাখা হয়েছে। মুখ্য সচিব নীরেশ কুমার জানান, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই অনুমতিপত্র দেওয়া বন্ধ থাকবে। রবিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, “ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পর্যটকদের থেকেই এই ভাইরাস বেশি ছড়াচ্ছে। যাঁরা বাইরে থেকে ঘুরে আসছেন অথবা বাইরের যাঁরা এ দেশে ঘুরতে আসছেন, তাঁদের থেকেই মূলত ঢুকছে কোভিড-১৯ ভাইরাস। ভাইরাসের আক্রমণ রুখতেই বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি কার হলো। চিন থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। স্বাভাবিকভাবেই ভারত ও চিন সীমান্তে অবস্থিত অরুনাচল প্রদেশের বাসিন্দারা করোনার আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। সেই কারণেই অগ্রিম সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন-ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...