Wednesday, June 3, 2026

‘নেম-শেম’ হোডিং নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা যোগী সরকারের

Date:

Share post:

সিএএ-র হোডিং নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা যোগী সরকারের। সিএএ-বিরোধী আন্দোলনকারীদের ছবি-সহ নাম, ঠিকানা লেখা হোর্ডিং-এ ছেয়ে গিয়েছে লখনউ শহর। ‘নেম-শেম’ নামে সেই হোডিং-এর বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। শুনানিতে সোমবার হোর্ডিংগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার হয়। উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনাও করে এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সু্প্রিম কোর্টে আবেদন জানায় যোগী সরকার। কিন্তু শীর্ষ আদালতও স্পষ্ট জানিয়ে দিল, ওই হোর্ডিং আইনসম্মত নয়।

বিক্ষোভ ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। বৃহস্পতিবার, একথা জানান সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চ। আদালত জানায়, এ ভাবে হোর্ডিং লাগাতে পারে না কোনও নির্বাচিত সরকার। এটা আইনসম্মত নয় বলে মত শীর্ষ আদালতের। তবে এদিনের শুনানির পর কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার বিচারপতি ইউইউ ললিতের এজলাসে ফের এই মামলার শুনানি।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...