Saturday, May 9, 2026

এবার করোনার নমুনা পরীক্ষা হবে এসএসকেএম হাসপাতালেও

Date:

Share post:

বেলেঘাটা আইডির পর এবার কলকাতার এসএসকেএম হাসপাতালেও করোনাভাইরাস বা কোভিড-19 পরীক্ষা করা হবে। স্বাস্থ্যমন্ত্রক মাইক্রোবায়োলজি বিভাগ খতিয়ে দেখার পর অবশেষে ছাড়পত্র পেল এসএসকেএম।

কলকাতাতেও করোনা আতঙ্ক ছড়িয়েছে। শহরের একাধিক ব্যক্তিকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। যদিও পরীক্ষার রিপোর্ট সকলেরই নেগেটিভ। কিন্তু তাতেও ভয় কাটছে না। এই নিয়ে কিছুদিন আগেই নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি-সহ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সেই অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজেও প্রস্ততি শেষ পর্যায়ে। এবার কলকাতার বুকে এসএসকেএম হাসপাতাল করোনার নির্ণায়ক পরীক্ষার জন্য ছাড়পত্র পেয়ে গেল। কোভিড-19 পরীক্ষার পাশাপাশি আইসোলেশনে রাখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও তৈরি করা হয়েছে।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...