Sunday, June 21, 2026

শ্যুটিং বন্ধে দৈনিক রোজগেরেদের জন্য ফান্ড বলিউডে, কী ভাবছে টলিপাড়া?

Date:

Share post:

দেশের মধ্যে কেরালা ও মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলিউড। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ কাজ। আচমকা পাওয়া অবকাশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলি-সেলেবরা। বর্ষীয়ানরা অনেকেই সেল্ফ কোয়ারেন্টাইনে। আর এই পরিস্থিতিতে মাথায় হাত দৈনিক মজুরিতে কাজ করা ব্যক্তিদের। তবে, বলিউডের দৈনিক রোজগেরেদের পাশে দাঁড়িয়েছে প্রোডিউসার গিল্ড। এই বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে প্রোডিউসার গিল্ড অফ ইন্ডিয়া। এবিষয়ে গিল্ডের প্রেসিডেন্ট সিদ্ধার্থ রায় কাপুর সবাইকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯–এর কারণে বলিউডে ফিল্ম ও সিরিয়ালে শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পুরোপুরি বন্ধ কাজ। এর জেরে যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের সাহায্যে ফান্ড তৈরি করা হয়েছে। এক্ষেত্রে গিল্ডের তরফে একটি ই-মেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির বাইরেও যদি কেউ সাহায্য করতে চান, তাহলে তিনি ই-মেল করতে পারেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিদ্ধার্থ রায় কাপুর।
করোনা সংক্রমণ রোধে ৩০ মার্চ পর্যন্ত টলিউডেও শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ ফিল্ম ও সিরিয়ালের কাজ। শুধু এডিটিং চলছে। কিন্তু টলিপাড়ায় যাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তাঁদের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তর নেই কারও কাছে। বলিউডের পথে হেঁটে টলিপাড়াও কী কোনও পদক্ষেপ করতে পারে না? প্রশ্ন শিল্পী ও কলাকুশলী মহলে।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...