Sunday, June 21, 2026

মধ্যপ্রদেশ: সুপ্রিম কোর্টে ফের শুনানি কাল

Date:

Share post:

মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ফের শুরু হবে কাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়। বিচারপতি চন্দ্রচূড় ও হেমন্ত গুপ্তার বেঞ্চে চলছে শুনানি। বুধবারের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মন্তব্য করেন, কোনও বিধায়ককে ইচ্ছের বিরুদ্ধে বিধানসভায় হাজির হওয়ার জন্য যেমন জোর করা যায় না, তেমনি তাদের জোর করে আটকে রাখাও যায় না। বিদ্রোহী বিধায়কদের পক্ষে আইনজীবী মনিন্দর সিং বলেন, কাউকে জোর করে আটকে রাখা হয়নি। তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্ট চাইলে তাঁদের আদালতে ডেকে পাঠাতে পারে অথবা কোনও প্রতিনিধিকে তাঁদের কাছে পাঠাতে পারে। এই প্রস্তাব অবশ্য গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। এদিনের সওয়াল জবাবে বিভিন্ন পক্ষের আইনজীবীরা ছিলেন তুষার মেহতা, মুকুল রোহতগি, দুষ্মন্ত দাভে, অভিষেক মনু সিংভি, কপিল সিবল, মনিন্দর সিং। আগামীকাল ফের শুনানি।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...