Monday, May 11, 2026

বাংলাদেশের ব্যাটিং কোচের প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন বাঙ্গার?

Date:

Share post:

বাংলাদেশের ব্যাটিং কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। স্টার স্পোর্টসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তির জন্যই নাকি বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বাঙ্গার নিজে জানিয়েছেন দুই মাস আগে বাংলাদেশের তরফ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই স্টার স্পোর্টেস সঙ্গে দুই বছরের চুক্তি কর ফেলায় বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান নীল ম্যাকেঞ্জি সীমিত ওভারের খেলায় বাংলাদেশের ব্যাটিং পরামর্শদাতা। বাঙ্গারকে টেস্ট ক্রিকেটের জন্য ভাবা হয়েছিল। এর আগে ধোনি ও কোহলিদের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন বাঙ্গার। সম্প্রতি ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সঞ্জয় বাঙ্গার কে। এই প্রসঙ্গে বিসিবির মুখ্য এক্সিকিউটিভ নিজামু্দ্দিন চৌধুরি জানিয়েছেন শুধু বাঙ্গার নয় আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা চলছে।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...