Wednesday, June 24, 2026

পণ্য মজুত ও গুজব ছড়ালে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা আতঙ্কে দোকান-বাজার বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার, নবান্নে করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বাজারের উপর কড়া নজর রাখতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। পণ্যে কালোবাজারি রুখতে সররকম ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় বাজার বন্ধের গুজব ছড়ানো হচ্ছে। আর এই গুজবের জেরে কেউ কেউ পণ্য মজুত করার চেষ্টা করছেন। গুজব ছড়ালে বা মজুত করার চেষ্টা হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বলে জানান মমতা। যা পণ্য আছে তাতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-করোনা সতর্কতা: ভক্তদের জন্য বন্ধ তারাপীঠ মন্দির

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...