Saturday, June 27, 2026

আকাশ ছোঁয়া দামে বিকোচ্ছে সবজি, কোচবিহারে আইনি পদক্ষেপের পরিকল্পনা প্রশাসনের

Date:

Share post:

করোনা সংক্রমণ আটকানোর জন্য লকডাউনের সিদ্ধান্ত। যদিও ছাড় রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসে। কিন্তু তাও বিভ্রান্তি ছড়াচ্ছে। এর জেরে মাথাচাড়া দিচ্ছে কালোবাজারি। সোমবার, কোচবিহার জেলা শহরের বাজারে আলুর দাম একলাফে বেড়েছে। কোচবিহার রেলগেট বাজারে সোমবার সকালে আলুর দাম ৩৫ টাকা থেকে ৫০ টাকা কেজি। শুধু যে আলু চড়া দামে বিকোচ্ছে তা নয়, অন্যান্য সব সবজির দামও তুলনামূলক বেশি।

এমনই অভিযোগ করেন ক্রেতারা।
এই অসময়কে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা বেশি মাত্রায় মুনাফা লুটছে। তবে, ভবানীগঞ্জ বাজারে কালোবাজারি তুলনামূলক কম।
এই পরিস্থিতির কথা জানানো হয়েছে কোচবিহার মহকুমা শাসাক সঞ্জয় পালকে। তিনি জানান, দ্রুত তৈরি করা হচ্ছে টাস্কফোর্স। যাতে দ্রব্য মূলের নিয়ন্ত্রণ রাখা যায়।
সোমবার বিকেল থেকে কাজ করবে এই দল। কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...