Monday, June 8, 2026

করোনার জের, রেপো রেট কমিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

করোনার জোরে লকডাউন আর তা সরাসরি আঘাত করেছে অর্থনীতিকে। তাই রিজার্ভ ব্যাঙ্কে রিভার্স রেপো রেট কমানো হল ৯০ বেসিস পয়েন্ট আর রিভার্স রেট কমে হল ৪%। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়ে বললেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াই চলছে। মহামারী থেকে অর্থনীতিকে বাঁচাতে সকলেই সচেষ্ট। গোটা বিশ্ব অর্থনীতিতে ধাক্কা খেয়েছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার একাধিক প্যাকেজ ঘোষণা করেছে। আরবিআই সেখানে সাহায্য করবে যাতে অর্থনীতির ধাক্কা সামলানো যায়। আপাতত সেটাই রিজার্ভ ব্যাঙ্কের মূল ফোকাস। গভর্নর মনে করিয়ে দেন, করোনা হামলার জেরে খাদ্যদ্রব্যে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। সেজন্যেই আগাম ভেবে সমস্ত ব্যাঙ্কের সিআরআর ১০০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এছাড়াও টার্ম লোনে মোরাটোরিয়াম দেওয়া হবে। সময় দেওয়া হবে তিন মাস। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে। মূলত নাগরিকদের ঋণ দেওয়ার জন্য এই টাকা ব্যবহার করা হবে। নাগরিকদের আশ্বস্ত করে তিনি বলেন বেসরকারি ব্যাঙ্কে যে টাকা রয়েছে তা সুরক্ষিত। ফলে আতঙ্কিত হয়ে টাকা তোলার কোনও দরকার নেই। শক্তিকান্ত দাস-এর আশা, খুব দ্রুতই ভারত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে।

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...