Saturday, June 20, 2026

লকডাউনের ধাক্কায় ওষুধে টান, প্রশাসনিক নজর জরুরি

Date:

Share post:

নীরবে এক বড় সমস্যা তৈরি হচ্ছে রাজ্যে৷

করোনা-সংক্রমণ ঠেকাতে লকডাউন৷ আর এই লকডাউনের ধাক্কা বেশি পড়ছে ওষুধের দোকানে৷
বন্ধ বেশির ভাগ ওষুধের দোকান। হাতেগোনা যা খোলা, সেগুলিতে বিধি মেনে লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না ক্রেতারা। লকডাউনের আওতায় ওষুধের দোকান নেই। কেন্দ্র ও রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে সেকথা৷ কিন্তু শহরের বিভিন্ন হাসপাতাল সংলগ্ন বহু ওষুধের দোকানই বন্ধ। বন্ধ পাড়ার বহু দোকান৷

ওষুধ ব্যবসায়ীদের একাংশের অভিমত,

◾ করোনার কোনও ওষুধ নেই। সেটা থাকলে দোকান বন্ধ থাকার ছবিটাই ঠিক উল্টো হতে পারত।

◾সংক্রমণ এড়ানোর সরঞ্জাম, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা থাকলেও জোগান নেই।

◾যাঁরা ওষুধের দোকান চালান, সেই কর্মীরা ট্রেনও বাস বন্ধ থাকার জন্য আসতে পারছেন না।

◾হাসপাতালের আউটডোরেও রোগী নেই। নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও হাতে গোনা।

◾এই অবস্থায় দোকান খোলা রাখার কোনও মানে হয় না বলেই মনে করছেন ব্যবসায়ীরা৷

◾অনেকে দোকান খোলা রাখলেও কর্মীর অভাবে দোকানের সময়সীমা কমিয়ে এনেছেন।

◾আরজি কর হাসপাতালের কাছাকাছি ২০-২২টি ওষুধের দোকান আছে। অর্ধেকের বেশি দোকান বন্ধ। যে ক’টি দোকান খোলা, সেখানেও তেমন ভিড় নেই। খোলা থাকা দোকান-মালিকের বক্তব্য, লকডাউনে ৮০% বিক্রি কমে গিয়েছে। বাধ্য হয়েই এখন রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করা হচ্ছে

◾ এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনেও এক অবস্থা। বেশির ভাগ দোকানই বন্ধ। যে ক’টি দোকান খোলা রয়েছে, তাদের বক্তব্য, নতুন প্রেসক্রিপশন নিয়ে প্রায় কেউই আসছেন না। কর্মচারীরা আসতে পারছেন না বলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা, তারপরই বন্ধ৷

◾এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এলাকায় নামী চেনের দোকানগুলো খোলা থাকলেও বেশির ভাগ ছোট দোকানই বন্ধ। বড় দোকানেও ৪০% বিক্রি কমে গিয়েছে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...