Sunday, June 14, 2026

‘দীপ জ্বালো’-র মধ্যেই ফাটল বাজি

Date:

Share post:

যে সম্ভাবনার কথা বলা হচ্ছিল সেটাই সত্যি হল। রবিবার রাত নটায় প্রধানমন্ত্রীর দীপ জ্বালো কর্মসূচির মাঝখানে 9টা বাজার সঙ্গে সঙ্গেই ফাটল বাজি। কলকাতা ও আশপাশে বেশ কিছু অঞ্চলে, নামজাদা সব বহুতলে আলো বন্ধ করে দীপ জ্বালানো হয়েছে। তবে এদের প্রজ্জ্বলন অনেক ক্ষেত্রেই দিওয়ালির মালার মত সারিবদ্ধ ভাবে হয়েছে। এমনকী কেউ কেউ দীপ মালায় অনেক কথা লিখেছেন। কিন্তু তারই মধ্যে কাঁকুড়গাছি, লেকটাউন, বাগুইআটি, ভবানীপুর, পার্ক সার্কাস সহ কলকাতার বিভিন্ন অঞ্চলে দেদার বাজি ফাটানো হল।

এর আগের দিন যখন প্রধানমন্ত্রী জনতা কার্ফুর দিন হাততালি বা ঘণ্টা বাজাতে বলেছিলেন, তখন দেখা গিয়েছিল বিকেল পাঁচটার সময় রীতিমত থালা বাজাতে বাজাতে, বিউগল নিয়ে রাস্তায় নেমে মিছিল করেছিলেন হুজুগে, উদাসীন জনগণ। এদিন ভয় ছিল মোমবাতি মিছিল হতে পারে। সে ছবি এখনও ক্যামেরায় ধরা না পড়লেও, বাজি ফাটানোর দৃশ্য দেখা গিয়েছে শহর ও শহরতলি জুড়ে। তাহলে কী প্রধানমন্ত্রীর এই কর্মসূচির আড়ালে লকডাউন ভাঙার অজুহাত খুঁজছেন অনেকে? ভবিষ্যতে কর্মসূচি ঘোষণার আগে এই দিনগুলোর কথা মনে রাখা হবে তো? প্রশ্ন সর্বত্র।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...