Sunday, May 10, 2026

এবার বাঘিনীর শরীরে করোনা সংক্রমণ!

Date:

Share post:

করোনা দাপটে জেরবার সারা বিশ্ব। বিশ্ব জুড়ে আক্রান্ত ১২ লক্ষের বেশি। মৃত্যু ৬৫ হাজার বেশি মানুষের। এবার সেই করোনাভাইরাস ধরা পড়ল বাঘিনীর শরীরে। অসুস্থ একাধিক পশু। ঘটনা নিউ ইয়র্কের চিড়িয়াখানায়। আমেরিকার এগ্রিকালচার বিভাগের ভেটেনারি সার্ভিস ল্যাবরেটরি সূত্রে খবর, একাধিক বাঘের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে। যদিও প্রত্যেকের পরীক্ষা করা সম্ভব হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে ওই চিড়িয়াখানা। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থদের।

দিন কয়েক আগে নিউ ইয়র্কের ব্রংকস চিড়িয়াখানায় একাধিক বাঘ ও সিংহ অসুস্থ হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকেরই শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর চার বছর বয়সী মালয়েশিয়ান বাঘটির পরীক্ষা করা হয়। তার শরীরে মেলে ভাইরাসের সংক্রমণ। ওই বাঘটির বোন সহ আরও দুটি বাঘ ও তিনটি আফ্রিকার সিংহের কাশি হতে দেখা যায়।

চিড়িয়াখানার এক কর্মীর করোনা আক্রান্ত হন। মনে করা হচ্ছে, ওই ব্যক্তির শরীর থেকে ভাইরাস পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...