Saturday, June 27, 2026

করোনার জেরে অস্তমিত অর্থনীতি! নোবেলজয়ীকে নিয়ে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনার জেরে গোটা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। ব্যাতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিম বাংলাও। এই মারণ ভাইরাসের হাত থেকে কবে মানুষ মুক্তি পাবে, সেটাও অজানা।

শেষপর্যন্ত মহামারি কেটে গেলে কীভাবে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো যায় তার জন্য আগাম একটি উপদেষ্টা কমিটি তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, সোমবার সাংবাদিক বৈঠকে মুখমন্ত্রী জানান, এই কমিটিতে আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর ড. স্বরূপ সরকারকে রাখা হচ্ছে। পরে পরিস্থিতি অনুযায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে এদিনই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হবে মুখ্যমন্ত্রীর।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...