Thursday, February 26, 2026

Big Breaking : খুলছে সবজি-মান্ডি, ফুল-পানের বাজার, বাড়ি বসে ৭জন বাঁধতে পারেন বিড়িও: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুধ ব্যবসায়ীদের লোকসানের কথা মাথা রেখে রাজ্যে ৪ ঘণ্টা মিষ্টির দোকান খোলার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি জানালেন কৃষকদের কথা মাথায় রেখে জেলায় জেলায় খোলা যাবে সবজি-মান্ডি; বসবে হাট। তবে সবাইকেই দূরত্ব রেখে বসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে তিনি জানান, বাজারে ফুল বা পান পাতা নিয়ে যাঁরা বসেন, সেইসব বিক্রেতারা পসরা সাজাতে পারবেন। মমতা বলেন, একটা পান দোকান খুললে সেখানে লাখো মানুষের ভিড় হয়। কিন্তু একজন যদি পান পাতা নিয়ে বসেন তাতে সংক্রমণের আশঙ্কা অনেক কম। ফুল বিক্রেতাদের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি জানান, বেশি শ্রমিক নয়, তবে বাড়িতে বসে সর্বোচ্চ ৭ জন বিড়ি বাঁধার কাজ করতে পারেন। তবে তার বেশি লোক যদি জমায়েত হয়, তাহলে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

দেখুন ভিডিও…

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...