Monday, April 27, 2026

শহরে ফুটপাথে হানা করোনার, কোভিড-১৯ আক্রান্ত দুই ভিখারি! গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

Date:

Share post:

করোনা নিয়ে উদ্বেগ বাড়ল রাজ্য স্বাস্থ্য দফতরের। এবার

শহরের ফুটপাথে হানা দিলো কোভিড-১৯। তার জেরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শহরের দু’প্রান্তের দুই ফুটপাথবাসী ভিখারি।

এতদিন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই বিদেশ যোগ ছিল। কিন্তু এবার করোনা ফুটপাথে থাবা বসাতেই কপালে ভাঁজ স্বাস্থ্য আধিকারিকদের। শহর কলকাতায় ফুটপাথবাসীর সংখ্যা নেহাতই কম নয়। ফলে গোষ্ঠী সংক্রমণের প্রবল আশঙ্কা তৈরি হলো।

জানা গিয়েছে, বউবাজার থানার এক সাব-ইনসপেক্টর সম্প্রতি ফুটপাথবাসী এক ভিখারিকে নিয়ে এনআরএস হাসপাতাল আসেন। ফুটপাথবাসী ওই ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই তাঁকে নিয়ে হাসপাতালে আসেন ওই সাব-ইনসপেক্টর। সোয়াব টেস্টের পর দেখা যায় রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। এরপরই ওই ভিখারিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কার এখানেই শেষ নয়। বউবাজারের পর দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকার এক এক ভিখারির শরীরেও করোনা সংক্রমণের হদিশ মিলেছে। উপসর্গ দেখে তাঁকে ভর্তি করা হয়েছিল এম আর বাঙ্গুর হাসপাতাল। তাঁরও লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশে তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই কলকাতার ফুটপাথে নজরদারি শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফেও গোটা বিষয়টিকে বিরাট গুরুত্ব দিয়ে কাজ শুরু করা হয়েছে।

Related articles

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...