Thursday, May 14, 2026

লক-ডাউনে বিয়ে, বর-কনে,অতিথিরা লক-আপে

Date:

Share post:

লক-ডাউন লঙ্ঘন করে লক-আপ৷

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এই মুহুর্তে ভাইরাল৷ লকডাউনের সময় বিয়ে করে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন বর-কনে ও বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা।ভিডিও-তে দেখা যাচ্ছে, গ্রেফতার হওয়া নবদম্পতি পুলিশ ভ্যানে উঠছেন৷ ‘ডেইলি মেল’-এ প্রকাশিত এই প্রতিবেদন বলছে দক্ষিণ আফ্রিকায় ঘটনা এটি। পাত্রের নাম, জাবুলানি জুলু, বয়স ৪৮ বছর৷ পাত্রী নোমথানদাজো খিজ, বয়স ৩৮। রবিবার তাঁরা লকডাউনকে তোয়াক্কা না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের আসরে হাজির ছিলেন ৫০ জন অতিথি। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে, গ্রেফতার হওয়া নবদম্পতি পুলিশের গাড়িতে উঠছেন।

দক্ষিণ আফ্রিকায় লকডাউনের এখন দ্বিতীয় সপ্তাহ চলছে। এই অবস্থায় ওই বিয়ের খবর পায় পুলিশ। বিয়ের কথা স্বীকার করে নেয় দম্পতি।
বর,কনে, নিমন্ত্রিত ৫০ জন অতিথি এখন আটক আছেন রিচার্ডস বে-র বাইরে এক থানায়। পরে মাথাপিছু প্রায় ৪,১০০ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয় তাঁদের।

পুলিশের এক মুখপাত্র, নাম, ভিশ নাইডু জানাচ্ছেন, ‘‘আমি মন‌ে করি না লকডাউনের সময়ে ওদের বিয়ে করার কোনও যুক্তি ছিলো৷ আমরা সবার সঙ্গে আলাদা করে কথা বলব এবং তারপর তাঁদের উপরে চার্জ আনা হবে।”

দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত ১,৭০০ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আগামী ১৬ ‌এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...