Saturday, June 27, 2026

মাস্ক নিয়ে সচেতন করতে নয়া পন্থা মুম্বই পুলিশের

Date:

Share post:

মাস্ক নিয়ে মানুষকে সচেতন করতে নয়া পথ অবলম্বন করল পুলিশ। এবার শাহরুখ খানের ‘ম্যায় হু না’ সিনেমার দৃশ্য তুলে ধরল মুম্বই পুলিশ। রবিবার মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলে ‘ম্যায় হু না’ সিনেমার দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ক্লাসে প্রফেসর রসই ছাত্রদের সঙ্গে কথা বলছেন। আর তাঁর মুখ থেকে থুতু বেরিয়ে আসছে। থুতু থেকে বাঁচতে চেষ্টা করেছেন পড়ুয়ারা। অন্য ভিডিওতে দেখা যাচ্ছে, প্রফেসর রসই-এর সঙ্গে মুখোমুখি কথা বলছেন শাহরুখ খান। সেখানে প্রফেসর রসই-এর মুখ থেকে বেরিয়ে আসা থুতু থেকে বাঁচতে শাহরুখকে স্টান্ট করতে হয়।

এই ভিডিও পোস্ট করে মুম্বই পুলিশ টুইটারে লিখেছে, ‘মাস্ক রয়েছে তো, তাই শাহরুখের এমন স্টান্টের প্রয়োজন নেই’। তাঁরা আরও জানিয়েছে, পুলিশের কথা না শুনে অনেকে সেলিব্রিটিদের গুরুত্ব দেন। তাই এই পথ বেছে নেওয়া হলো।

 

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...