Monday, May 25, 2026

১৪ দিনে কলকাতার রেডজোনকে ফেরাতে হবে গ্রিনজোনে, নির্দেশ মমতার

Date:

Share post:

দ্রুত কলকাতার রেডজোনগুলিকে গ্রিনজনে নিয়ে আসতে হবে। শুক্রবার নবান্নে সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা-সহ হাওড়া, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রেডজোনগুলিতে করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে গোষ্ঠী সংক্রমণ শুরু হতে পারে।

১৪ দিনের মধ্যে কলকাতাকে গ্রিন জোনে এবং হাওড়া ও উত্তর চব্বিশ পরগনাকে অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে৷ কলকাতার কয়েকটি ওয়ার্ড রেড জোনে আছে। সেখানে সশস্ত্র পুলিশ বাহিনীর নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা। সেগুলিকে দুসপ্তাহের মধ্যে গ্রিন জোনে নিয়ে আসতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...