Saturday, March 14, 2026

লকডাউনে রেশন চুরি করছে তৃণমূল! মারাত্মক অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি বিজেপির

Date:

Share post:

লকডাউন পর্বে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। আজ, সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “এই রাজ্য রেশন ব্যবস্থা সম্পূর্ণ রকম ভেঙে পড়েছে”।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এটা বাস্তব সংকট নয়। এই সংকট তৈরি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের পাঠানো খাদ্যসামগ্রী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গুদামে মজুদ রয়েছে। অন্যদিকে, তৃণমূল রেশনের মাল চুরি করে মানুষের মধ্যে বিলি করছে”। সিবিআই তদন্ত হলেই দুর্নীতির ঘটনা সামনে আসবে বলে দাবি করেন রাহুল সিনহা।

এখানেই শেষ নয়। রাহুল সিনহা আরও অভিযোগ, রাজ্য সরকারের উপরে মানুষের কোনও ভরসা নেই। মানুষ বিশ্বাস করছে না ওদের। তাঁর কথায়, যারা মৃতদেহ লুকিয়ে ফেলে তাদের উপর মানুষ বিশ্বাস করে না। একইসঙ্গে তিনি বলেন কেন কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না। কেন এ রাজ্যে ব়্যাপিড টেস্ট করা হচ্ছে না? এই পরীক্ষা পদ্ধতি অন্য রাজ্যে শুরু করা হয়েছে। কেন এই রাজ্য পিছিয়ে রয়েছে?

একইসঙ্গে তিনি বলেন, দু’একটি খারাপ কিট দেখিয়ে নিজেদের গাফিলতি ঢাকতে চাইছে রাজ্য।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...