Wednesday, June 24, 2026

করোনা সংকটের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িক স্থগিত

Date:

Share post:

করোনা সংকটে এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকা। বিশ্বে সবচেয়ে বেশি মানুষের করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে এই দেশে। মার্কিন মুলুকে করোনায় প্রাণহানির সংখ্যা প্রায় ৪৩ হাজার। পরিস্থিতি সামলাতে বহু প্রদেশে লকডাউন করতে হয়েছে। এরফলে বাড়ছে বেকারি, অসংখ্য মার্কিন নাগরিক কাজ হারানোর মুখে। এযাবৎকালের রেকর্ড সংখ্যক আমেরিকান ইতিমধ্যেই বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ফলে স্বাস্থ্য ও অর্থনীতির জোড়া সংকটের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশের অভিবাসন নীতিতে সাময়িক বদল আনার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন নাগরিকদের জীবিকা ও অর্থনীতি সুরক্ষিত রাখার স্বার্থে এদেশে অভিবাসন বা ইমিগ্রেশন সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। চলতি নিয়মে বদল আনতে নির্দেশিকায় সই করবেন তিনি। অভিবাসন বন্ধ হলে মার্কিন নাগরিকদের কাজ হারানোর আশঙ্কা কিছুটা লাঘব হবে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...