Sunday, May 17, 2026

লাইভ আলোচনা চলাকালীন পদত্যাগ অর্ণব গোস্বামীর

Date:

Share post:

লাইভ সম্প্রচার চলাকালীনই এডিটরস গ্রিল্ড অফ ইন্ডিয়ার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রিপাবলিক টিভির ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী। মহারাষ্ট্রের পালঘরে ২ সন্ন্যাসীর হত্যার বিষয় আলোচনা সরাসরি সম্প্রচার হওয়ার মধ্যেই অর্ণব ঘোষণা করেন, গিল্ডের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। তিনি বলেন, এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া স্বনির্ভর সংস্থা। বহুদিন ধরেই তিনি এই সংস্থার সদস্য। কিন্তু তাঁর মতে, এখন এডিটররা তাঁদের সম্পাদকীয় নীতির সঙ্গে আপোশ করছেন। দেশ জুড়ে করোনা পরিস্থিতি নিয়ে যে ভুয়া খবর ছড়াচ্ছে, তা বন্ধ করতে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না এই সংস্থা। শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে চলেছে। এ বিষয়ে তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন আলোচনায় উপস্থিত এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি শেখর গুপ্তর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এই ধরনের সংস্থা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন অর্ণব গোস্বামী।

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...