Monday, May 25, 2026

করোনার র‍্যাপিড টেস্ট কিট বিক্রিতেও দুর্নীতি! সরব রাহুল গান্ধী, মহুয়া মৈত্র

Date:

Share post:

করোনার র‍্যাপিড টেস্ট কিট বিক্রিতেও দুর্নীতি নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। চিন থেকে আসা কিট আইসিএমআর কে কিনতে হচ্ছে ১৪৫ শতাংশ বেশি দাম দিয়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই এক খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে এবার অসাধু ব্যবসায়ীদের কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রীর কাছে এই ব্যাবসায়ীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। একই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

সোমবার এক টুইটারে কংগ্রেস নেতা লেখেন, “গোটা দেশ মহামারির বিরুদ্ধে লড়ছে। তখনও একাংশের মানুষ মুনাফা লুটে চলেছেন। অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানসিকতার পরিচয়। এদের জন্য লজ্জা হয় ঘৃণা হয়।” একই ঘটনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। টুইট করে তিনি বলেন, ২৪৫ টাকার কিট ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গুজরাটি ব্যবসার বুদ্ধিতে। আর পরীক্ষা না করার জন্য রাজ্যগুলিকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মোদি শাহের বুদ্ধি অতুলনীয়।”

সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চিনা র‍্যাপিড টেস্ট কিটের সরবরাহকারী সংস্থা আসল দামের প্রায় দেড়গুণ চড়া দামে কিটগুলি ভারতে বিক্রি করছে। আমদানি হওয়া কিটের আসল দাম ২৪৫ টাকা। সেগুলি ভারতে বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। সরবরাহকারী সংস্থাটির বিরুদ্ধে অন্য আরেক সংস্থা দিল্লি হাই কোর্টে মামলাও করে। সেই মামলার ভিত্তিতে কিট ৪০০ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না সাফ জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...