Friday, June 26, 2026

আয়ার কাজ করেন বলে “একঘরে” এলাকায়, ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা লিলুয়ায়

Date:

Share post:

আয়ার কাজ করাকে কেন্দ্র করে অশান্তির জেরে মঙ্গলবার দূপুরে তীব্র উত্তেজনা ছড়ালো হাওড়া জেলার লিলুয়ার। জানা গিয়েছে, লিলুয়ার ১৮/১ বি রোডে একটি কলোনীতে শতাধিক বাসিন্দা থাকেন। ওই কলোনীতে একটি মাত্র টিউবওয়েল ও একটি মাত্র শৌচাগার রয়েছে। ওই কলোনীর মহিলাদের মধ্যে কয়েকজন আয়ার কাজ করেন। এই অবস্থায় হাওড়ার হটস্পট শালকিয়া -পিলখানা জোনে এখনও আয়ার কাজ করে চলেছেন বছর আঠাশের এক মহিলা।

এদিন বেলার দিকে ওই মহিলাকে অন্যান্যরা জানায় যে সে যেখানে আয়ার কাজ করছে সেখানেই যেন থাকে। কারণ, এলাকায় একটিই মাত্র টিউবওয়েল ও শৌচাগার রয়েছে। এখানে রোজ যাতায়াত করা যাবে না। এই অবস্থায় অন্যদের সঙ্গে তুমুল বচসা ও হাতাহাতি হয় ওই আয়ার।

পরে ওই মহিলা লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে জানান, আয়ার কাজ করেন বলে তাঁকে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না। লিলুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় একদিকে যেমন উত্তেজনা রয়েছে তেমনি রয়েছে আতঙ্কও।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...