Saturday, May 16, 2026

ফের পত্রযুদ্ধ, রাজ্যপাল ৪ পাতার উত্তর দিলেন তৃণমূল সাংসদ কল্যাণকে

Date:

Share post:

ফের চিঠির লড়াই৷

পদ ও ক্ষমতার অপব্যবহার করছেন, এই অভিযোগ এনে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ৪ পাতার চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কড়া প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল সাংসদকে ওই চিঠির পাল্টা ৪ পাতারই উত্তর দিলেন রাজ্যপাল।

রাজ্যপাল চিঠিতে বলেছেন, করোনা মোকাবিলায় ব্যর্থতা ঢাকতেই আক্রমণের এইসব কৌশল সামনে আনছে রাজ্য সরকার।

রাজ্যপাল এদিন ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধও তোপ দাগেন৷ ডেরেক কেন্দ্রীয় দলকে নিয়ে মন্তব্য করেছিলেন৷ রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই পর্যবেক্ষণের জন্য ক্ষমা চাওয়া উচিত৷ কেন্দ্রীয় দল বাংলায় ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’-এ এসে ‘রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছিলেন ডেরেক। তা নিয়েও উষ্মাপ্রকাশ করেন রাজ্যপাল।

এদিন কল্যাণ 8 পাতার চিঠি দিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে বলেছিলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর সাংবিধানিক প্রধানের পদকে হেয় করছেন। নিজে একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন।

তারপরই পাল্টা ৪ পাতার চিঠিতে জবাব দেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্যপাল পদে পদে প্রমাণ করে দিচ্ছেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন। আচরণ করছেন একজন রাজনৈতিক নেতার মতো। তিনি ভুলে গিয়েছেন তিনি বসে আছেন একটা রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে।

উত্তরে রাজ্যপাল বলেছেন, রাজ্য সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবং লকডাউনকে মান্যতা দিতে ব্যর্থ। তাই এইসব কথা বলে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চালাচ্ছে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...