Tuesday, June 23, 2026

সশরীরে নয়, ‘প্রচেষ্টা’ প্রকল্পের ফর্ম জমা শুরু অনলাইনে

Date:

Share post:

কিছুদিনের জন্য বন্ধ থাকলেও ফের শুরু হতে চলেছে ‘প্রচেষ্টা’ প্রকল্পের কাজ। বন্ধ থাকার কারণ,২৭ এপ্রিল প্রচেষ্টার ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার জন্য জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-র দফতরে ভিড় করেন বহু মানুষ। আর এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। আরও একটি কারণ, করোনাভাইরাস রোধে চলছে সামাজিক দূরত্ব বজায় রাখা। তা এখানে মানা হচ্ছিল না। ফলে সংক্রমণের সম্ভাবনা ছিল প্রবল।

তবে আবারও শুরু হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার কাজ। এবার আর সশরীরে নয়। আজ অর্থাৎ সোমবার থেকে ‘প্রচেষ্টা’ অ্যাপের মাধ্যমে ফর্ম জমা দিতে পারবেন আবেদনকারীরা। গুগল প্লে স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করা যাবে।

এই প্রকল্পের সুবিধা রাজ্য সরকার তাঁদের জন্যই করেছে, যাঁরা সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ-সুবিধা বা সামাজিক পেনশন পান না। এই প্রকল্পের মাধ্যমে মাথাপিছু এককালীন এক হাজার টাকা পাবেন ওই সব শ্রমিক।

শনিবার জেলাশাসকদের কাছে পাঠানো শ্রম দফতরের নতুন নির্দেশিকায় প্রচেষ্টার সুবিধা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে একাধিক শর্তের কথা বলা হয়েছে। সেগুলি হল,

⚫আবেদনকারীকে পরিবারের একমাত্র রোজগেরে হতে হবে। তিনি স্বনির্ভর হলেও রাজ্য বা বেসরকারি কোনও সংস্থার কর্মী হতে পারবেন না। একটি পরিবার থেকে এক জনই আবেদন করার সুযোগ পাবেন।

⚫রাজ্য সরকারের কোনও সামাজিক পেনশন প্রাপক বা কোনও সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

⚫একশো দিন কাজের প্রকল্প, কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকও আবেদনের জন্য বিবেচিত হবেন না। কৃষি বা তার সহযোগী কাজে যুক্ত থাকলে প্রচেষ্টার সুবিধা মিলবে না।

১৫ মে পর্যন্ত এই আবেদন পেশের সুযোগ দেওয়া হবে আবেদনকারীদের।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...