Thursday, May 28, 2026

ছাত্রদের ফোন ও ২০০ টাকা: অভিনব প্রস্তাব সমিত রায়ের বৈঠকে

Date:

Share post:

শতাধিক স্কুলের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন রাইস কর্ণধার ও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়।

বৈঠক থেকে সমীক্ষার মত একটি পর্যবেক্ষণ উঠে এসেছে।
তা হল করোনা বিধ্বস্ত বিশ্বে পঠনপাঠন পদ্ধতি বদলাবে।
এখন সরকার যেমন সাইকেল বা বই ইত্যাদি দেয় ছাত্রছাত্রীদের, তেমন একটি করে স্মার্ট ফোন ও নেটের জন্য ২০০ টাকা করে দেওয়া হোক। যাতে পড়ুয়ারা অনলাইন শিক্ষায় অভ্যস্ত হয়। অন্তত নবম, দশম শ্রেণী থেকে এই কাজটা শুরু করা যেতে পারে আবেদনের ভিত্তিতে।

জানা গেছে বৈঠকে দেখা গেছে, পঞ্চাশের বেশি বয়সী প্রধানশিক্ষকরা মূলত মনে করছেন এখন অনলাইন শিক্ষায় ৫০% ঘাটতি আছে। আবার তরুণতররা মনে করছেন ১৫% ঘাটতি। বোঝা যাচ্ছে, একটু পরিকাঠামোগত সমর্থন দিলে এই ঘাটতি পূরণ করা সম্ভব। কারণ সামনে যে দিন আসছে, তাতে এটা জরুরি।

সমিতবাবু নিজের অ্যাডামাস স্কুলে অনলাইন সব চালু করে দিয়েছেন। এমনকি ছোটদের প্রার্থনাও বাড়ি থেকে হচ্ছে। স্নান করে ইউনিফর্ম পরার অভ্যেস বজায় রেখেই অনলাইন ক্লাসে বসতে হচ্ছে।

সামনের দিনগুলোতে সব পড়ুয়াদেরই অনলাইন সিস্টেমে বা ডিজিটাল সিস্টেমে জোর দিতে হবে। সমিতবাবু এই লক্ষ্যে সমস্তরকম সমীক্ষা ও কর্মসূচি শুরু করছেন।

Related articles

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও...