Tuesday, June 9, 2026

করোনা পরীক্ষার পরে নিখরচায় ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাল বাংলা

Date:

Share post:

১১টি সরকারি বাসে ২২৫ জন পরিযায়ী শ্রমিক পাড়ি দিলেন বিহার ও ঝাড়খন্ডে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাটি ও তারাগুনিয়ার বেশ কয়েকটি ইটভাটার প্রায় ২২৫ জন পরিযায়ী শ্রমিককে মেডিক্যাল চেকআপ করে শুক্রবার সকালেই রওনা করিয়ে দেওয়া হয়। শারীরিক তাপমাত্রা মাপেন চিকিৎসক অনিলচন্দ্র দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বিডিও ত্রিভূবন নাথ বলেন, “রাজ্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয় যাতে ভিন রাজ্য থেকে আসা এ রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা কোনভাবে হতাশাগ্রস্ত বা দুর্ঘটনার মধ্যে না পড়েন। সরকারি নির্দেশ পাওয়া মাত্রই উদ্যোগ নিয়েছি “। আগামী দিনের যাতে এরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা সুস্থভাবে তাঁদের রাজ্যে ফিরে যেতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, তাঁদেরকে বাসে করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। সম্পূর্ণ বিনা খরচায় তাদের রাজ্যে ফিরিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার।

বাড়ি গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে।
ইটভাটার মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের খাওয়ানো হয়। ভাত, ডাল, সবজি, মাছ ও অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয় যাতে রাস্তায় কোন সমস্যা না পড়েন। তারপর তাঁদের এগারোটি সরকারি বাসে তুলে দেন প্রশাসনের কর্তারা। ভাটা শ্রমিক লক্ষ্মী দোলুইরা বলেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তে থেকে পায়ে হেঁটে পরিযয়ী শ্রমিকরা তাঁদের রাজ্যে ফিরছেন। এমনকী মৃত্যুর ঘটনা ঘটছে। সেখানে বাংলায় এক উল্টো দৃশ্য দেখা গেল। এই পরিষেবা পেয়ে রীতিমতো খুশি শ্রমিক থেকে শ্রমিক পরিবার ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারকে।

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...