Sunday, May 17, 2026

একনজরে বাংলার করোনা আপডেট

Date:

Share post:

➡️ নতুন পজিটিভ কেস – ১৪৮ (গতকাল ছিল ১০১)

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৭৬১৪ (গতকাল ছিল ৮,৬৬৮)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.০২% (গতকাল ছিল ৩.১১%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১০৪০ (এই প্রথম প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট ১০০০ অতিক্রম করলো)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৭২ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬)

➡️ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন – ৪৭ (ছাড়া পাওয়ার হার ৩৫.৬১%)

*রাজ্যের লকডাউন নির্দেশিকার বিস্তারিত তথ্য:*

➡️ কোন কারফিউ নয়, লকডাউন চলবে। মানুষের কাছে অনুরোধ, আপনারা সামাজিক দায়িত্ব পালন করুন, সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাইরে বেরোবেন না

➡️ কনটেনমেন্ট জোনকে তিনটি (এ, বি, সি) ভাগে ভাগ করা হল।

• এ জোন হল অ্যাফেক্টেড জোন
• বি জোন হল বাফার জোন
• সি জোন হল ক্লিন জোন

➡️ আগামী ২১ মে থেকে সমস্ত বড় দোকান খোলা যেতে পারে, তবে কনটেনমেন্ট জোন ছাড়া। আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হবে। বেসরকারি অফিস খুলতে পারে ৫০% কর্মচারী নিয়ে

➡️ সেলুন এবং বিউটি পার্লারগুলি খোলা যেতে পারে, সেক্ষেত্রে সব যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের নির্দেশাবলী অনুসরণ করতে হবে

➡️ আগামী ২৭ মে থেকে সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে। পুরোপুরি স্যানিটাইজেশনের পর জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট। অটো চলবে, তবে দু’জন করে যাত্রী নিয়ে।

➡️ অন্যান্য রাজ্যে আটকা পড়া প্রায় ৩ লক্ষ মানুষকে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই ১৬টি ট্রেন এসেছে, মোট ২৩৫টি ট্রেন আনা হবে

➡️ নিজেরা নিজেদের যত্ন নিন, মাস্ক পড়ুন, শারীরিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক সতর্কতা অবলম্বন করুন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নিজেদের দায়িত্বশীল হতে হবে

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...