Friday, March 20, 2026

‘কোনও দরকার হলেই বলবেন’, মমতাকে চিঠি কান্তি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

“দু’ মাসেরও বেশি সময় ধরে আমি রায়দিঘিতে আছি। জরুরি সামাজিক সংকটের সময়ে দুর্যোগ মোকাবিলায় যদি আমাকে কোনওভাবে প্রয়োজন হয় বা আমার কোনও ভূমিকা থাকে, তবে সমস্ত রাজনৈতিক মতপার্থক্যের উর্দ্ধে মানুষের বৃহত্তর স্বার্থে কাজ করতে আমি প্রস্তত ছিলাম, আছি , থাকব।”

ঠিক এই বয়ানেই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যের প্রাক্তন বাম-মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, “দুর্যোগ মোকাবিলায় জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণও সহায়ক হতে পারে।”

ঘূর্ণিঝড় মোকবিলায় রাজ্য যে নানা পদক্ষেপ করছে, তার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়লা মোকাবিলায় নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন তিনি। সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে ঝড়ের পর পানীয় জল, মৃত পশুপাখি দেহ থেকে সংক্রমণ ছড়ানো, স্বাস্থ্যকর্মীদের অভাব, নদীবাঁধে ভাঙন, খাদ্যসামগ্রীতে টানের মতো বাস্তব কিছু সমস্যার কথা তুলে ধরে সমাধানের পথও বাতলে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে আয়লার সময়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার, ত্রাণের কাজ করেছিলেন কান্তি। বাদ যায়নি বুলবুলের সময়ও। বাড়ি-বাড়ি ঘুরে মানুষকে সাহায্য করেছিলেন কান্তি বাবু।
এদিন কান্তিবাবু বলেছেন, “যত বড় দুর্যোগই আসুক, আমি তৈরি আছি। রায়দিঘিতে আমার স্ত্রীর একটা স্কুল আছে। সেখানে থাকায় ব্যবস্থা করেছি। সেখানে থাকায় ব্যবস্থা করেছি। দু হাজার ত্রিপল, একটা নৌকা, ১০০ কুইন্টাল চাল, তিন লক্ষ টাকার ওষুধের বন্দোবস্ত করেছি। এখানে যাঁদের মাটির ঘর আছে, তাদের সবাইকে সন্ধ্যা নামার আগে ওই স্কুলে চলে যেতে বলেছি।”

Related articles

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...