Monday, June 1, 2026

আমফান তাণ্ডব: বজবজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের। ঘূর্ণিঝড়ের প্রবল তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উল্টে গিয়ে তড়িদাহত হয়ে প্রাণ গিয়েছে এই চারজনের। গতকাল, বুধবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বজবজের ১৪ নম্বর ওয়ার্ডের এসএন ব্যানার্জি রোডে।

স্থানীয় সূত্রে খবর, ঝড় চলাকালীন একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল। রাত ১০টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার পথে তড়িদাহত হন পার্থ বিশ্বাস (৩৫)। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পার্থর কাকা স্বপন বিশ্বাস। এরপর ওই দু’জনকে বাঁচাতে আসেন স্বপনের বন্ধু আবির অধিকারী (৩৪) ও পার্থর শ্যালক সৌরভ মণ্ডল (২৩)। তাঁরাও তড়িদাহত হন। হাসপাতালে নিয়ে গেলে চারজনকেই মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় কাউন্সিলারের অভিযোগ, তাঁদের পক্ষ থেকে সিইএসইকে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করা হলেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। তার জেরেই এই দুর্ঘটনা। এদিকে ঘটনার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জেরে বিদ্যুৎহীন গোটা বজবজ।

Related articles

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...