Wednesday, April 29, 2026

ক্ষতিগ্রস্ত যুবভারতী: আগের অবস্থায় ফেরানোর আশ্বাস অরূপের

Date:

Share post:

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে সারা মহানগরের সঙ্গে ক্ষতিগ্রস্ত সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনও। ব্যাপক ক্ষতি হয়েছে মূল স্টেডিয়ামে। বেশ কয়েকটি জায়গায় টিনের ছাউনি উড়ে গিয়েছে। ভেঙেছে যুবভারতীর প্রেসবক্স, বাকেট সিট। শুক্রবার, ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবারের ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্টেডিয়াম জুড়ে প্রচুর গাছ পড়েছে। ভেঙেছে প্র্যাকটিস গ্রাউন্ডের বাতিস্তম্ভ। পরিস্থিতি খতিয়ে দেখে অরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান, স্টেডিয়ামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন তিনি। যুবভারতীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ক্রীড়ামন্ত্রী।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...