Tuesday, June 2, 2026

পরিযায়ীদের ফেরাতে রাজ্যের গড়িমসি বোঝা দায়! দিলীপ

Date:

Share post:

সব রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসছে। আপত্তি শুধু এই রাজ্যের। অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সাংসদের বক্তব্য, যারা বাইরে কাজ করতে গিয়েছে, তারা কোন অপরাধ করেছে? রাজ্য কাজ দিতে পারেনি, তবেই না তারা বাইরে গিয়েছে। এবার তারা ফিরতে চাইছে, অথচ রাজ্য ফেরাবে না! তাও রাজ্যকে কার্যত কোনও ভাড়াই দিতে হবে না। কেন্দ্র ৮৫% ভাড়া বহন করছে। রাজ্যকে শুধু কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, যাতে ফিরে আসার পর তারা আইসোলেশন থাকে। সেটা করতে কেন যে এত সমস্যা হচ্ছে, তা রাজ্য সরকারই বলতে পারবে। পরিযায়ী শ্রমিকরা যদি বাড়ি ফিরতে চায় তাহলে তাদের ফেরানো উচিত। অন্য রাজ্য বিশেষত উত্তরপ্রদেশে তো কয়েক লক্ষ শ্রমিককে ইতিমধ্যে ফিরিয়ে নিয়েছে। দিলীপ স্বীকার করেন, পরিযায়ীরা এলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। এই বাড়া-কমা, ফের লকডাউন, এভাবেই তো আস্তে আস্তে করোনার বিরুদ্ধে লড়াইটা লড়তে হবে। তা না হলে তো সব কিছু বন্ধ করে বসে থাকলে তো আর করোনা চলে যাবে না!

Related articles

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...