Friday, June 26, 2026

৩০ মে’র মধ্যে কলেজ- বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস গ্রিভান্স সেল চালুর নির্দেশ UGC-র

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা যাতে তাঁদের পড়াশুনোর অসুবিধার কথা জানাতে পারে, সে জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দ্রুত ‘স্টুডেন্টস গ্রিভান্স সেল’ তৈরি করতে বললো UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন৷ আগামীকাল, ৩০ মে’র মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই সেল গঠন করতে হবে। এপ্রিলের শেষের দিকে সেল তৈরির ব্যাপারে পরামর্শ দিয়েছিল তারা। কিন্তু সিংহভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে গুরুত্ব না দেওয়ায় এবার UGC সময়সীমা বেঁধে দিয়েছে৷ ছাত্রছাত্রীদের সমস্যা জানতে একটি টাস্ক ফোর্স তৈরি করেছিল ইউজিসি। ফোন এবং ই-মেলের মাধ্যমে যে অভিযোগগুলি পাওয়া গিয়েছে, তার মধ্যে অধিকাংশই হল সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা, অনলাইন ক্লাস করতে অসুবিধা, পরিকাঠামোর ঘাটতি, অফেরতযোগ্য ডিপোজিট দেওয়ার জন্য চাপ প্রভৃতি।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...