Sunday, June 21, 2026

পয়লা জুন থেকে রাজ্যে খুলছে ধর্মীয়স্থান: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পয়লা জুন থেকে রাজ্যে সমস্ত ধর্মীয়স্থান খুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ট্রেনে যখন একসঙ্গে গাদাগাদি করে হাজার হাজার মানুষকে রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র, তখন ধর্মীয়স্থানে প্রার্থনা করা যাবে না কেন? তিনি বলেন, এই বিপর্যয়ের সময় ধর্মীয়স্থানে একটু প্রার্থনা করলে মানুষ মনে শান্তি পাবেন। তবে এক্ষেত্রে কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

• ধর্মীয় স্থানের ভিতরে ভিড় করা যাবে না

• ১০ জনের বেশি একসময়ে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চে জমায়েত করা যাবে না

• বড় জমায়েত, উৎসব বা পুজো ধর্মীয়স্থানে করা যাবে না

• ১ জুন সকাল দশটা থেকে এই নিয়ম চালু হবে

Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...