Friday, May 22, 2026

ইন্দো-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে মোদি-ট্রাম্প কথা

Date:

Share post:

আমেরিকায় আসন্ন জি৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তাঁদের আলোচনায় উঠল লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার প্রসঙ্গ।

পরে দুই সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে,
ইন্দো-চিন সীমান্ত উত্তেজনা নিয়ে মঙ্গলবার আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আমেরিকায় পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে তৈরি হওয়া অশান্তি এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী জি ৭ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্কিন মুলুকে, সেখানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমান সদস্যদের বাইরে সদস্যসংখ্যা বা গোষ্ঠী বাড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে ভারত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশকে অন্তভুর্ক্ত করা যায়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকায় অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সমাধানে দ্রুত উপায় বের করার শুভ কামনা জানিয়েছেন। এছাড়া পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনার মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে দুই রাষ্ট্রপ্রধান মতবিনিময় করেছেন এবং চিনের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা কড়া মনোভাব ব‍্যক্ত করেছে।

Related articles

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...