Wednesday, May 6, 2026

কোয়ারেন্টাইনে আসলে খরচ কত? প্রশ্ন তুলে রাজ্যকে খোঁচা সুজনের

Date:

Share post:

এরাজ‍্যে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনায় সরব বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। জেলায়-জেলায় কোয়ারেন্টাইন সেন্টারের খরচ নিয়ে রাজ্যের দেওয়া হিসেবের সত্যতা কতটা, সেই প্রশ্ন তুলেছেন বাম নেতা। এই ব্যাপারে শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সুজন। কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ীদের জন্য জেলায়-জেলায় খোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। রাজ্য প্রশাসনের উদ্যোগে সেখানেই রাখা হচ্ছে পরিযায়ীদের। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলিরগুলির জন্য দৈনিক ৩ কোটি টাকা খরচ হচ্ছে বলে দাবি রাজ্য সরকারের, এমনই তথ্য টুইটে জানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। কোয়ারেন্টাইন সেন্টারের খরচ নিয়ে রাজ্য সরকারের এই হিসেবের সত্যতা সম্পর্কেই প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। এব্যাপারে শাসকদল তৃণমূলকে বিঁধেছেন সুজন। একইসঙ্গে, সিপিএম বিধায়কের রোষের মুখে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রীও।

টুইটে সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে লিখেছেন, ‘রাজ্যে তথ্যের কোনও মা-বাপ থাকছে না! পদে পদে মিথ্যা। সরকারি কোয়ারান্টাইনের খরচ নাকি প্রতিদিন ৩ কোটি টাকা। আছেন ২২ হাজার জন। সরকারেরই হিসাব। তাহলে মাথাপিছু দৈনিক খরচ ১৩০০ টাকা। কেউ বিশ্বাস করবেন? হোটেলের খরচকেও হার মানায় যে! এখানেও কাটমানি? কত? ৮০ শতাংশ? উত্তর দেবেন @MamataOfficial?’

Related articles

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...