Tuesday, March 31, 2026

দেশজুড়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে এডিটর্স গিল্ড, প্রশ্নে পুলিশের ভূমিকা

Date:

Share post:

দেশের বেশ কিছু রাজ্যে সাংবাদিকরা পুলিশি হয়রানি, হেনস্থা, জুলুমের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।

গিল্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, তুচ্ছ অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে FIR পর্যন্ত রুজু করা হচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশের FIR- এর প্রসঙ্গ তুলেছে গিল্ড৷ নবীন কুমার নামে
জনৈকের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয় দুয়ার বিরুদ্ধে। পরে জানা গিয়েছে, ওই নবীন কুমার নিজে বিজেপির একজন মুখপাত্র। গিল্ডের বক্তব্য, এই FIR বিনোদের বাক্‌-স্বাধীনতার উপরে নির্লজ্জ এক আক্রমণ। গিল্ডের বক্তব্য, এ ধরনের অভিযোগ আনা হেনস্থার সামিল। এ ভাবে FIR দায়ের হওয়া শুরু হওয়ায়,এমন এক পদ্ধতির সূচনা হচ্ছে, যা কার্যত শাস্তি। পুলিশের এই ধরনের কাজের তীব্র প্রতিবাদ করেছে গিল্ড। পুলিশকে অনুরোধ করা হয়েছে, সংবিধান প্রদত্ত স্বাধীনতাকে তারা যেন সম্মান করেন।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...