Thursday, May 14, 2026

ফের উত্তেজনা বাসন্তীতে, দফায় দফায় বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ

Date:

Share post:

গ্রাম্য-বিবাদকে কেন্দ্র করে বাসন্তীতে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায়৷ নিহত হয়েছেন আমির আলি সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা৷ সেই ঘটনার জেরে এদিন বেলায় দফায় দফায় বিক্ষোভ- পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা৷ গত বেশ কিছু দিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ থানা এলাকায় দফায় দফায় বোমাবাজি চলায় পরিস্থিতি উত্তপ্ত৷ বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায় ফের বোমাবাজি শুরু হয়৷

সে সময় স্থানীয় গু়ড়িয়া বাজারে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন আমির আলি সর্দার। পথে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে তাঁর বাঁ পাজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আমির। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমির আলির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা দিশি বোমা। ফুল মালঞ্চ থানা এলাকায় গত কয়েক দিন ধরে উত্তেজনার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের তরফে বলা হয়েছে, স্থানীয় বিবাদকে কেন্দ্র করে গোলমাল চলছে৷ বিজেপি-সহ বিরোধী দল এই ঘটনার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে৷
এদিকে বেলা গড়াতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে৷ আমির আলির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়৷ বিক্ষোভ এক পর্যায়ে ফের নতুন গোলমাল সৃষ্টি করেন পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ গোটা এলাকায় এখনও প্রবল উত্তেজনা ৷

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...