Tuesday, May 5, 2026

কোন সেনাকর্মী খবর পাচার করত? রাজ্যের প্রথম মহিলা জঙ্গিকে এনআইএ’র জেরা

Date:

Share post:

রাজ্যের প্রথম মহিলা জঙ্গি তানিয়া পারভিনকে এনআইএ হেফাজতে নেওয়া হলো। লস্কর-ই-তৈবার এই জঙ্গিকে ২০ মার্চ গ্রেফতার করে পুলিশের এসটিএফ বাহিনী। এবার এনআইএর হেফাজতে নেওয়ার পর তাকে জেরা করে প্রচুর তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরবি ভাষার স্নাতকোত্তর পড়ুয়া তানিয়া পরভিন, হানি ট্র‍্যাপের মাধ্যমে তথ্য পাচার করত দেশের বাইরে। দু মাস আগে তাকে বাদুড়িয়া থেকে গ্রেফতারের সময় সকলেই অবাক হয়ে যান। মেধাবী ছাত্রীর মা আশা কর্মী। তানিয়া রাজ্যে জঙ্গি রিক্রুটের দায়িত্বে ছিলেন। এনআইএ তাকে হেফাজতে চেয়েছে কারণ, তাদের কাছে খবর এক সেনা অফিসারের সঙ্গে তার যোগাযোগ ছিল, মাঝে মধ্যেই চ্যাট হতো। তার নাগাল পেতে চাইছে তদন্তকারী দল। এছাড়া ভারতীয় সেনার মধ্যে আর কেউ তার হয়ে কাজ করতো কিনা তার অনুসন্ধান চলছে। এনআইএ’র জেরায় সেগুলি উঠে আসবে। সম্প্রতি রাজস্থানে ২জন কন্ট্রাক্টচ্যুয়াল কর্মী জালে পড়ার পরই বেশ কিছু রহস্যের মিসিং লিঙ্ক জোড়া লাগতে শুরু করেছে। তানিয়াকে অন্তত টানা ১০দিন হেফাজতে চাওয়া হয়েছে, এনআইয়ের আইনজীবী শ্যামল ঘোষ জানান।

Related articles

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...