Wednesday, June 24, 2026

‘আন্তরিক’ চেষ্টায় ‘এক চিলতে রোদ্দুর’ আসুক দুর্গতদের জীবনে

Date:

Share post:

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লন্ডভন্ড গোটা বাংলা। ঝড়ের পরে গোটা বাংলার চিত্র বিপর্যস্ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা সুন্দরবনের৷ সেখানে বাসিন্দাদের অবস্থা খুবই খারাপ । মাথার উপর ছাদ ,চাষের জমি সবই হারিয়েছেন তাঁরা। এই সব হারানো মানুষগুলোর পাশে দাঁড়াতে একটি উদ্যোগ নিয়েছে ফেসবুক পেজ আন্তরিক। তারা প্রকাশ করেছে তাদের ই-ম্যাগাজিন ‘এক চিলতে রোদ্দুর’, যেটি বিক্রির সমস্ত টাকা তারা তুলে দেবে দুর্গতদের হাতে।

আন্তরিকের অ্যাডমিন দেবায়ন বলেন, “আমরা সকলেই চাইছিলাম এই সময় নিজেদের সাধ্যমত যতটা মানুষকে সাহায্য করা যায়। আমরা এর আগেও একটা ফান্ড তৈরি করেছিলাম কিন্তু তারপর মনে হল মানুষকে যদি বিনোদনের মাধ্যমে ত্রাণের জন্য টাকা দেওয়াতে আরও উৎসাহী করা যায়, তাই সেখান থেকেই এই ম্যাগাজিনের কাজ শুরু।”

দেবায়ন আরও জানিয়েছেন, “আমরা চেয়েছিলাম আমাদের ম্যাগাজিনটায় সব কিছু থাকুক, তাই শুধু কবিতা নয়, গল্প, কমিকস, সাক্ষাৎকার সবটা নিয়েই তৈরি হয়েছে এক চিলতে রোদ্দুর। দাম মাত্র ১০ টাকা।

কার কার লেখা থাকছে এই ম্যাগাজিনে? আন্তরিকের সদস্যরা তো আছেনই, তার সাথে রয়েছে বিশিষ্ট সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বাউন্ডুলে, অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্বদের লেখা। সাক্ষাৎকার দিয়েছেন ,অভিনেতা ঋদ্ধি সেন রেডিও জকি অগ্নি, রেডিও জকি সোমক, রোহিত মুখোপাধ্যায়, সংগীতশিল্পী অন্বেষা দাসগুপ্ত। মুক্তি পাওয়ার পর থেকেই বিশাল ভাবে সাড়া ফেলেছে আন্তরিকের এই ই-ম্যাগাজিন। ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে ৬০০টিরও বেশি কপি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...